188304

হাতিরঝিলে ব্রিজ ভেঙে প্রাইভেটকার পানিতে

রাজধানীর হাতিরঝিলে ২ নম্বর ব্রিজের রেলিং ভেঙে প্রাইভেটকার পানিতে পড়েছে। এতে গাড়িতে থাকা দুই জন আহত হয়েছেন।
সোমবার রাতে ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন ২ নম্বর ওভারব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ad

পাঠকের মতামত