188155

এক রাতের আয়েশি ঘুমের মূল্য ২৫০ কোটি টাকা, যাবেন নাকি!

প্রযুক্তি ছাড়া যেখানে এক মুহূর্তও থাকা সম্ভব নয় তা হল মহাকাশ। আর সেই মহাকাশেই তৈরি হচ্ছে বিলাস বহুল এক হোটেল। হোটেলটি নির্মাণ করছে রাশিয়ান মহাকাশ এজেন্সি ‘রসকসমস’। সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আগামী পাঁচ বছরের মধ্যেই মহাকাশে মাথা তুলবে এই বিলাসবহুল হোটেল। যে কেউ থাকতে পরবেন এই হোটেলে। তবে এই হোটেলে থেকে রাত কাটাতে হলে আপনাকে খরচ করতে হবে প্রতিদিন ৪০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মূদ্রায় ২৫০ কোটি টাকারও বেশি।

এদিকে বেশ কয়েক বছর আগে থেকেই রাশিয়ায় এ নিয়ে কার্যক্রম শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ যোগ হবে ‘লাক্সারি অরবিটাল স্যুট’। যেখানে ‘পোর্টহোল’-সহ থাকবে একাধিক প্রাইভেট কেবিন। কেবিনে বসে এই পোর্টহোল দিয়ে দেখা যাবে পৃথিবী। মহাকাশে হেঁটে বেড়ানোরও ব্যবস্থা থাকবে।

ad

পাঠকের মতামত