188161

যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচো সাহেব বাজার এলাকা থেকে আসাদ হোসেন (১৮) নামের যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাহেব বাজার সড়কের পাশের ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আসাদ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রধানিয়া বাড়ীর মো. রফিকুল ইসলামের ছেলে।

কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মানিক হোসেন প্রধানিয়া জানান, শনিবার দিনগত রাতে নিজ বাড়ীতে অন্য যুবকদের সাথে ব্যাডমিন্টেন খেলছিলেন আসাদ। এ সময় তাদের ব্যাডমিন্টেন খেলার জন কক প্রয়োজন হলে পাশে সাহেব বাজারে তাকে কক কেনার জন্য টাকা দিয়ে পাঠান। অনেক সময় পার হলেও সে আর বাজার থেকে ফিরেনি। খোঁজ করেও পাওয়া যায়নি। পরে সকালে বাজারের পাশের রাস্তায় মুখে টেপ পেছানো গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন লোকজন। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad

পাঠকের মতামত