188185

পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করলো মেসি-রোনালদো

এল ক্লাসিকোর রেশ কাটেনি এখনো। বার্সার জয়ের উদ্দীপনা ও রিয়ালের হারের হতাশা এখনও সমর্থকদের মধ্যে চোখে পড়া স্বাভাবিক।

যদিও দুই শিবিরের দুই প্রাণপুরুষ এই মুহূর্তে ফুটবলের লড়াই নিয়ে ভাবতে রাজি নন। বরং লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদো পরিবারের সঙ্গে বড়দিনের উৎসব পালনে ব্যস্ত।
দুই তারকাই ছুটির মেজাজে রয়েছেন। ক্লাব, সতীর্থদের ছেড়ে দুজনই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বড়দিনের প্রাক্কালে সোশাল মিডিয়ায় পরিবারের সঙ্গে নিজেদের ছবি পোস্ট করেছেন মেসি-রোনালদো। স্ত্রী-সন্তানসহ মেসি রয়েছেন রীতিমতো আনন্দে। সেটাই অবশ্য স্বাভাবিক। আর রোনালদোর মুখেও পরাজয়ের কোনো ছাপ নেই।

নিজেদের মতো করে বড়দিনের উৎসব পালণে ব্যস্ত বিশ্বের প্রথমসারির ফুটবল ক্লাবগুলোও।

ওয়েন রুনির এভার্টন প্রথাগত লালের বদলে নীল-স্টান্টার বেশে হাজির হয় লিভারপুলের আলদের হেই শিশু হাসপাতালে। সেখানে চিকিৎসারত শিশুদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া ছাড়াও তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান রুনিরা।
আর্সেনাল ফুটবলাররা ১৫০ জন জুনিয়র সমর্থকদের সঙ্গে বড়দিনের উৎসব পালণ করেন। শিশুদের সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া ছাড়াও মজাদার খেলাধুলোয় মেতে ওঠেন ওজিলরা।

ad

পাঠকের মতামত