187911

রবিবার দিনটি আপনার কেমন যাবে জেনে নিন

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বন্ধুর সাথে সম্পর্কের অবনতি হতে পারে। বড় ভাই বা বোনের সাথে কোনো কারনে ভুল বুঝাবুঝির সম্মূখীন হতে পারেন। ব্যবসায় বকেয় টাকা আদায়ের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। চাকরীজীবীরা কর্মস্থল থেকে কোনো ঋণ নিতে পারেন।

বৃষ রাশি ( ২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বেকারদের চাকরী লাভের যোগ প্রবল। কোনো রাজনৈতিক কাজে সুফল পেতে পারেন। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে কারো সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। ব্যবসায়ীক কাজে কিছু আলাপ আলোচনা হতে পারে। পিতার সাথে সম্পর্কের অবনতি হতে চলেছে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য উন্নতির সম্ভাবনা। বৈদেশীক কাজে অগ্রগতি হতে থাকবে। বিদেশে উচচ শিক্ষার জন্য কোনো পরীক্ষা দিতে হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক ভ্রমনের সম্ভাবনা প্রবল।জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে কারো সহায়তা পেতে পারেন। পিতার সাথে কোনো বিষয়ে ভুল বুঝাবুঝি দেখা দেবে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে বাধা বিপত্তি দেখা দেবে। কিছু অর্থ ঋণ করতে হবে। ব্যবসায়ীক কাজে কোনো বন্ধুর প্রতারণার কারনে ক্ষতিগ্রস্ত হবেন। পাওনাদারের সাথে ভুল বুঝাবুঝি দেখা দেবে। আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা দেখা যায়।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক অবস্থা খুব একটা ভালো যাবে না। সাংসারিক জীবনে কিছু ভুল বুঝাবুঝির সম্মূখীন হতে হবে। জীবন সাথীর সাথে অকারনে কলহে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। আপনার রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন। অংশীদারের সাথে তুচ্ছ বিষয়ে ঝগড়ার আশঙ্কা রয়েছে।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): আজ কন্যার জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। কর্মস্থলে সহকর্মীদের সাথে ভুলবুঝাবুঝির আশঙ্কা রয়েছে। হটাৎ করে ভাইরাস জ্বরে আক্রান্ত হতে পারেন। কাজের লোক থেকে সাবধান হতে হবে। কোন গোপন সম্পর্কের কথা প্রকাশ হতে পারে। মান সম্মান হানীর আশঙ্কা দেখা যায়।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল যাবে। সকাল সকাল বাড়ীতে আত্মীয় স্বজনের আগমনের কারনে বাজারে গিয়ে বহু আনাজ পাতি ক্রয় করতে হবে। বিদেশ যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীক কাজে দূরের যাত্রার যোগ প্রবল। আজ ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ব্যস্ত থাকবেন। জুয়া ও বাজীধরায় লোকশান গুণতে হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): দিনটি প্রত্যাশা পূরণের। মায়ের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। যানবাহন ক্রয় করতে পারেন। আপনার জমি-জমা সংক্রান্ত কোনো কাজে সাফল্য আসবে। চাকরীজীবীদের দিনটি শুভ সম্ভাবনাময়। প্রত্যাশিত স্থানে বদলী হতে পারে। কারো জন্য সুপারিশ বা তদবীর করলে লাভবান হতে পারেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ কোনো রহস্যময় সংবাদ পেতে পারেন। আর্থিক বিষয়ে কোনো অগ্রগতি আশা করা যায়। ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। সতর্ক হতে হবে। আজ বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা আশানুরুপ লাভবান হবেন। গার্মেন্টস শিল্পে কর্মরতরা কোনো প্রকার ঝামেলায় জড়িয়ে যাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী): মকর রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকাল থেকেই আর্থিক সঙ্কটে ভুগতে পারেন। বকেয়া টাকা আদায় করতে বেগ পেতে হবে। খাদ্য ও পানিয় ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। বাড়ীতে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে। দিনের শেষে কোন আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। অপ্রত্যাশিত ধনলাভের যোগ রয়েছে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে রহস্যজনক কারনে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাথে বিবাদের আশঙ্কা প্রবল। আপনার প্রাপ্য অর্থ থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারে। পদস্ত কর্মকর্তার সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল বলা যায়। সাংসারিক কারনে ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। হটাৎ করে কোন বন্ধুর সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। আর্থিক অবস্থা কিছুটা নাজুক বলা যায়। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সীর ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হতে চলেছে।

ad

পাঠকের মতামত