187975

ফিলিপাইনে শপিংমলে আগুনে নিহত ৩৭

ফিলিপাইনে একটি শপিংমলে অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের দাভাও নগরীতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। খবর বিবিসির।

রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে দাভাও শহরের নিউ সিটি কমার্শিয়াল সেন্টারের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ওপরের তলায় ছড়িয়ে পড়ে।

এ সময় চতুর্থ ফ্লোরে একলসেন্টারের কর্মীরা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন।

দেশটিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির মধ্যেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের প্রধান অপারেটিং অফিসার ইমানুয়েল জালদন জানান, আটকেপড়া ওই সব মানুষের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না।

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন।

উল্লেখ্য, ফিলিপাইনে মৌসুমি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৮২ জনের নিহত হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

ad

পাঠকের মতামত