সমুদ্রের নিচে অদ্ভুত বিয়ে!
মানুষ নিজের একটা মহুর্তকে স্মরণীয় করে রাখতে অনেক কিছু করে। আর সেটা হচ্ছে বিয়ের মহুর্ত। বিয়েকে জীবনের ফ্রেমবন্দি করতে কে না চায়। তাই বলে সমুদ্রের নিচে? হ্যাঁ! এমনই এক অদ্ভূত বিয়ে হলো সমুদ্রের গভীরে। বিয়েকে জীবনের স্মরণীয় মুহূর্ত করে রাখতে এমন অভিনব উদ্যোগ যুক্তরাষ্ট্রের সেনা সার্জেন্ট বর ও তার ইউরোপীয় কনের।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত লাগুর দ্বীপে এ বিয়ে অনুষ্ঠিত হয়। চার বছর চুটিয়ে প্রেম করার পর এ দুই জুটি অবশেষে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন। ২০১৩ সালে কনে থামেস মোল্ডের সঙ্গে বর সান্ড্রা হাইডের পরিচয় ঘটে। ফ্লোরিডায় হানিমুন উদযাপনের পর লন্ডনে বসবাস করবেন এ বর কনে। সূত্র: আল আরাবিয়া










