‘এই ছবিতে আমি অপরিপক্ক নায়িকা, নিজ দায়িত্বে হলে যাবেন’
যুগল নির্মাতা অপূর্ব-রানা নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ইনোসেন্ট লাভ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক জেফ ও চিত্রনায়িকা পরীমনি।
বর্তমানে পরীমনির অভিনয়ে দর্শকেরা মুগ্ধ। নির্মাতা মালেক আফসারী তো পরীমনিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দাবিদার হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু ইনোসেন্ট লাভের পরীমনি কতটা পরিপক্ক? একদমই না।
পরীমনি বলছেন, ‘এই সিনেমাটি ২০১৪ অর্থাৎ ৪ বছর আগে শুটিং করা হয়েছিল। সুতরাং দয়া করে কোনও দর্শক আমার বর্তমান কাজের পরিপক্কতা ঠাঁই করতে গিয়ে বিভ্রান্ত হবেন না। ‘
তিনি বলেন, আপনি এখানে অবশ্যই অবশ্যই একজন অপরিপক্ক নবাগত নায়িকাকে দেখবেন এটা ভেবে নিয়েই নিজ দায়িত্বে হলে যাবেন। ‘
ইনোসেন্ট লাভ সারাদেশের ৫৮ টি হলে আজ মুক্তি পাচ্ছে।




