আবারো বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান তারকা রন্টি
আবারো বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাস। চলতি ডিসেম্বর মাসের ৭ তারিখ রন্টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিয়ের খবরটির কথা সবাইকে জানান। ডিসেম্বরের চার তারিখ সংগীতশিল্পী সাইদ রহমানকে বিয়ে করেছেন রন্টি।
বিয়ের পর থেকেই এ সংগীতশিল্পী ফেসবুকে তার নতুন স্বামী সাইদ রহমান কে নিয়ে বিভিন্ন ছবি ও স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, এটি রন্টি দাসের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে তিনি প্রথম বিয়ে করেন।

সেই ঘরে তার একটি কন্যা সন্তানও রয়েছে। জানা গেছে আগের স্বামীর সাথে সম্পর্কের টানাপোড়েনের কারনে প্রথম সংসার টেকেনি। আর এবার রন্টি শুরু করলেন নতুন সংসার।




