বিরুশকাকে কী গিফট দিলেন মোদি?
২১ ডিসেম্বর দিল্লির রিসেপশনে উপস্থিত থাকার জন্য দু’দিন আগেই প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন বিরাট কোহালি ও অনুশকা শর্মা। সেই নিমন্ত্রণ রক্ষাও করেছেন নরেন্দ্র মোদী। গতকাল নয়াদিল্লির তাজ প্যালেসে বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন মোদী। সঙ্গে নিয়ে গিয়েছিলেন সারপ্রাইজ গিফট। জানেন, সেটা কী?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চের ওপর দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি ও অনুশকা শর্মা। শুভেচ্ছা জানাতে এলেন প্রধানমন্ত্রী। নমস্কার বিনিময়ের পর বিরাটের হাত ধরে শুভেচ্ছা জানান তিনি। তাদের হাতে তুলে দেন গোলাপ ফুল।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আপ্লুত নবদম্পতি। ঘনিষ্ঠ মহলে নাকি সে কথা শেয়ারও করেছেন তারা। এবার ডেস্টিনেশান মুম্বই। ইতালিতে বিয়ে, নয়াদিল্লিতে রিসেপশনের পর আগামী ২৬ ডিসেম্বর মুম্বইতে রিসেপশন পার্টি দেবেন বিরুষ্কা। বলিউড মহলের প্রথম সারির সব সেলেব্রেটিই সেখানে হাজির থাকবেন বলে খবর।




