187284

পুরুষের যৌনাঙ্গের ছোঁয়াচে রোগ শ্যানক্রয়েড, বিস্তারিত জেনে সচেতন হোন

পুরুষদের যৌনাঙ্গে ঘা হওয়ার রোগকে শ্যানক্রয়েড (chancroid) বলে। এটি খুবই যন্ত্রণাদায়ক একটি রোগ। তার থেকেও আতঙ্কের বিষয় হচ্ছে, রোগটি ছোঁয়াচে। যা যৌন সংসর্গের মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। আর তা ছড়ায় বেশ দ্রুততার সঙ্গে। এমনকি একদিনের মধ্যে ঘা সৃষ্টি করে। আসুন, তাহলে শ্যানক্রয়েড রোগ সম্পর্ক জেনে নিই।

শ্যানক্রয়েড রোগের লক্ষণ:
১. একদিন থেকে দু’সপ্তাহের মধ্যে ছোট গোটা দেখা দেয়।
২. একদিনের মধ্যে এটা ঘায়ে পরিণত হয়।
৩. এই ঘা ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে থাকে।
৪. ঘায়ের কিনারাগুলো অনিয়মিত বা এবড়ো-থেবড়ো হয়ে থাকে।
৫. ঘায়ের গোড়া ধূসর কিংবা হলুদাভ ধূসর পদার্থ দিয়ে আবৃত থাকে।

পুরুষের সংক্রামণ জনিত স্থানগুলো:
১. প্রাথমিক পর্যায়ে লিঙ্গের মাথার ত্বকে বেশি হয়ে থাকে।
২. লিঙ্গের মাথার পেছনের কাটা খাঁজ থাকতে পারে।
৩. অনেক সময় লিঙ্গের সম্পূর্ণ শরীরেও হয়ে থাকে।
৪. কখনো কখনো লিঙ্গের মাথার ছিদ্রের মধ্যেও দেখা যায়।

চিকিৎসা:
সাধারণত একক মাত্রায় মুখে অ্যাজিথ্রোমাইসিন অথবা মাংসপেশি পথে একক মাত্রায় সেফট্রায়াক্সন দিয়ে চিকিৎসা করা হয়।
এছাড়াও লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে রোগটি থেকে রেহাই পাওয়া যায়। তবে কোনো প্রকার লক্ষণ অনুভব করলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ad

পাঠকের মতামত