187335

বিয়ের অনুষ্ঠানে ডলার রিয়াল ও সেলফোন-বৃষ্টি

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ওপর বৃষ্টির মতো ডলার, রিয়াল ও ব্র্যান্ড নিউ সেলফোন ঢেলে দিয়েছেন।

এমন চমক লাগানো কাণ্ডের জন্ম দিয়েছেন ণ্ডপাকিস্তানের পাঞ্জাব রাজ্যে মুলতান জেলার সুজাবাদ এলাকার মুহাহম্মদ আরশাদ।

খানপুরে বরযাত্রীদের নিয়ে কনের বাড়িতে পৌঁছে তাদের মাঝে ডলার, রিয়াল ও সেলফোন বিতরণ শুরু করে বরের পরিবার।

একটি ভিডিওতে দেখা গেছে, বরের পরিবারের লোকজন একটা উঁচু মঞ্চে দাঁড়িয়ে অতিথিদের দিকে উপহার ছুঁড়ে দিচ্ছে। এ সময় উপহার কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায় অতিথিদের মধ্যে।

ওই ভিডিওতে একটি বাসের ওপরে উঠেও অতিথিদের দিকে উপহার ছুঁড়ে দিতে দেখা গিয়েছে।

এদিকে মূল্যবান উপহার বৃষ্টির খবর ছড়িয়ে পড়লে আশেপাশে বাসিন্দারা বিয়ের আসরে ছুটে আসেন। তবে ততক্ষণে উপহার বৃষ্টি থেমে গেছিল।

জানা গেছে, বর আরশাদের আট ভাই। তাদের মধ্যে চারজন আমেরিকায় ও অন্যরা সৌদি আরবে থাকেন। ভাইয়ের বিয়ে উপলক্ষে অতিথিদের চমকে দিতে উপহার বৃষ্টির আয়োজন করেন তারা।

ad

পাঠকের মতামত