একটি ভয়ে বিপিএলে মাশরাফির সাথে দেখা করেননি হোসেন আলী
এবার রাজশাহী কিংসের হয়ে বল হাতে বেশ আলোই দেখিয়েছিলেন তরুন পেসার হোসেন আলী। যদিও উইকেট পাননি তেমন। তারপরেও তার গতি এবং ভ্যারিয়েশন দিয়ে মন জয় করিয়েছেন সবার। তবে এবারের বিপিএলে হোসেন আলীর মনে একটাই কষ্ট। সেটা হচ্ছে তার বোলিং আইডল মাশরাফির সাথে তার কথাই হয়নি।
এই প্রসঙ্গে হোসেন আলী বলেন,’ আমার ছোটকাল থেকেই আইডোল ছিলেন মাশরাফি ভাই এবং শোয়েব আকতার। আমি এমন কোন রাত বাকী রাখি নেই যে, যে রাতে আমি শোয়েব আকতারের বোলিং ভিডিও দেখি নি। ইউটিউবে আমার শোয়েব আকতারের সবগুলো বোলিং ভিডিও দেখা শেষ।
হোসেন আলী আরও বলেন, মাশরাফি ভাইয়ের সাথে বিপিএলে আমার দেখা হয়েছিলো কিন্তু আমার সাহস হয়নি তার সাথে কথা বলার। তাকে দেখে শুধু ভেবেছিলাম এতো বড় মাপের একজন খেলোয়াড় আমি গেলে কি না কি বলে, তাই আমি আর ভয়ে তার সামনে যায়নি।’




