187385

রংপুর সিটি নির্বাচনে দুই কেন্দ্রের ফলাফলে এগিয়ে জাতীয় পার্টির

আজ বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশনে নির্বাচনে সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। আজ সকাল ৮টা থেকে ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। সাতজন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীক নিয়ে ৮৮৬ ভোট পেয়ে এগিয়ে আছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৪ ভোট।

অপরদিকে বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ১৭৮ ভোট।

এর আগে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে রংপুর সিটি করপোরেশন(রসিক) নির্বাচনের ভোটগ্রহণ।

নির্বাচনে শীতের কারণে সকাল থেকে ভোটারের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা।

নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের শালবন এলাকায় রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজে কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রথমে অনেককেই ভোট দেয়ার আগে দুশ্চিন্তায় দেখা গেলেও পরে ভোট দিয়ে তাদের আনন্দিত দেখা যায়।

ad

পাঠকের মতামত