187232

যা বললেন তথ্যমন্ত্রী উৎপল দাসকে ফোন করে

নিখোঁজের প্রায় আড়াই মাস পর মায়ের কাছে ফেরা অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডিডটনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাসের খোঁজ-খবর নিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার(২০ ডিসেম্বর) সন্ধ্যায় তথ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরেই মুঠোফেন কথা বলেন উৎপল দাসের সাথে। এসময় তিনি উৎপল দাসের শারীরিক সুস্থতার খোঁজ-খবর নেন ও তার অপহরণের বিষয়ে অবগত হন। এছাড়াও পূর্বপশ্চিমবিডি ডটনিউজের সম্পাদক পীর হাবিবুর রহমানের মাধ্যমে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উৎপল দাসের বিষয়ে সবসময় অবগত থাকতেন।

এসময় প্রধানমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান উৎপল দাস।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে উৎপলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে। উৎপলের সহকর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তার সন্ধানের দাবিতে টানা আন্দোলন করে। উৎস: পূর্বপশ্চিমবিডি

ad

পাঠকের মতামত