187077

কোয়েল-শ্রাবন্তীদের পেছনে ফেলে শীর্ষে জয়া

কলকাতার জনপ্রিয় সব অভিনেত্রীদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ভারতীয় একটি প্রভাবশালী সংবাদমাধ্যমের জরিপে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নায়িকা হিসেবে টালিউডে বছরের সেরা দুটি নাম জয়া আহসান ও সোহিনী সরকার। কলকাতায় এ বছর জয়া আহসানের গুরুত্বপূর্ণ ছবি ‘বিসর্জন’। এতে জয়া তার দাপট দেখিয়েছেন। যা এ বছর কলকাতার অন্য কোনো নায়িকা দেখাতে পারেননি বলে মনে করছেন টালিউডের চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এই ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে ইফিতি স্কিনিং।

জয়ার পরের অবস্থানে রয়েছেন সোহিনী সরকার। এছাড়াও তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখার্জি, অর্পিতা, কোয়েল, শ্রাবন্তী, পাওলি দাম, নুসরাত প্রমুখ।

কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান গড়ছেন অভিনেত্রী জয়া আহসান। গত বছর সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে কলকাতার টেলিসিনে পুরস্কার পেয়েছিলেন তিনি। কলকাতার সৃজিত মুখার্জি পরিচালিত আলোচিত ছবি ‘রাজকাহিনী’তে রুবিনা চরিত্রে অভিনয় করে এ পুরস্কার পেয়েছিলেন জয়া।
এ বছর তার ‘বিসর্জন’ ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এছাড়া এই ছবির জন্য ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এর সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন জয়া আহসান।

ad

পাঠকের মতামত