186923

মর্মান্তিক: বাবার জন্য গাড়ি খুঁজতে গিয়ে না ফেরার দেশে সাইফুল!

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে মো: সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিজ বাড়ি তেতুইতলা গ্রামের একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে অসুস্থ পিতার চিকিৎসার জন্য গাড়ি আনতে বের হয় সাইফুল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মা ফোন করলে কিছুক্ষণ পর আসবে বলে জানায় সাইফুল। পরে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ করেননি সে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রান বন্ধু এ বিষয়ে জানান, তেতুইতলা গ্রাম থেকে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে। সে তেতুইতলা গ্রামের আক্কাস আলীর ছেলে। পেশায় একজন দোকানদার। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ad

পাঠকের মতামত