রোনালদো-নেইমারদের ম্যাচের টিকেট সাড়ে ১৪ লাখ টাকা!
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও পিএসজি। ম্যাচটি মাঠে গড়াতে এখনো প্রায় আড়াই মাসে মত বাকি। তবে এরই মধ্যে এ ম্যাচের টিকিট নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে প্যারিসে। ওই ম্যাচের টিকেটের জন্য প্যারিসের দর্শকদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে।
পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, পিএসজি-রিয়াল ম্যাচের কোনো টিকেট আর অবশিষ্ট নেই। তারপরও যারা টিকেট চান,তাদেরকে ক্লাবের পুন টিকিট বিক্রি পেজে ঢুকতে অনুরোধ করা হয়েছে।
এখানেই ঘটেছে বিপত্তি। পিএসজি-রিয়াল ম্যাচের টিকেটের দাম এক লাফে যেন আকাশে উঠেছে! ৩১৫ ইউরো মূল্যের টিকিট এখন বিক্রি হচ্ছে ১৪ হাজার ৬৯৫ ইউরো বা ১৪ লাখ ৩৫ হাজার ৪৯৯ টাকা! এরপরও প্যারিসের দর্শকদেরা হুমড়ি খেয়ে পড়েছে টিকিটের জন্য। মূল্য যাই হোক,রিয়ালের বিপক্ষে ম্যাচটা পিএসজির দর্শকরা উপভোগ করতে চান মাঠে বসেই।
উল্লেখ্,রিয়াল-পিএসজির শেষ ষোলোর প্রথম লিগ অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি রিয়ালের মাঠে। এই ম্যাচের সব টিকিটও এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। আর পিএসজির ঘরের মাঠের ফিরতি লিগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ মার্চ।




