187022

দেয়াল ভেঙে বেরিয়ে গেল ট্রেন!

আন্তর্জাতিক ডেস্ক : ট্রায়াল রান চলার সময় দেয়াল ভেঙে বেরিয়ে গেল মেট্রো ট্রেনপ্রধানমন্ত্রী মোদির উদ্বোধনের আগেই ঘটল দুর্ঘটনা। দেয়াল ভেঙে বেরিয়ে গেল মেট্রোর রেক। দিল্লির ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ঘটনাস্থল দিল্লির কালিন্দি কুঞ্জ ডিপো। ট্রায়াল রান চলার সময় সেখানেই দেয়াল ভেঙে ঝুলতে থাকে মেট্রোর একটি রেক।

আগামী ২৫ ডিসেম্বর কালকাজি মন্দির থেকে বোটানিকাল গার্ডেন করিডর পর্যন্ত মেট্রোর নতুন লাইন চালু হওয়ার কথা। সেই উপলক্ষেই চলছিল ট্রায়াল রান। উদ্বোধনের আগেই এমন ঘটনায় বিব্রত মেট্রো রেলের কর্তারা। যদিও ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

দিল্লি মেট্রোর নতুন এই লাইন চালু হলে নয়েডার সঙ্গে দক্ষিণ দিল্লিতে পৌঁছনোর ঝক্কি কমবে। উদ্বোধনের আগে গত কয়েক সপ্তাহ ধরে চলছিল তার ট্রায়াল রান। তার মধ্যে ঘটে গেল বিপত্তি।

ad

পাঠকের মতামত