খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্কের শুনানীতে হাজিরা দিতে বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বকশী বাজারে বিশেষ আদালতে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। প্রায় দুই ঘণ্টা ধরে চলে যুক্তিতর্কের শুনানি।
বুধবার আসামীর পক্ষে যুক্তি উপস্থাপন করা হবে। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি দাবি করলেও আসামী পক্ষ বলছে, রাষ্ট্রপক্ষ কিছুই প্রমাণ করতে পারেনি।
আসামী পক্ষের আইনজীবী অবশ্য বলছেন, তারা বেগম খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণ করতে পারবেন।
এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশী ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৭৬১ টাকা আত্মসাতের অভিযোগে করা এ মামলায় বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরো ৪ জনকে আসামী করা হয়েছে।




