কলেজ পড়ুয়া ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণচেষ্টার ভিডিও ভাইরাল!
আন্তর্জাতিক ডেস্ক: গোটা ভারতে দিন দিন নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, হেনস্তার ঘটনা বেড়ে চলেছে। ফের একবার সামনে এল সেরকমই একটি ঘটনা। যেখানে দিনের বেলায় একদল পাষণ্ডের অত্যাচারের শিকার হতে হল এক তরুণীকে।
ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার বারগড় জেলায়। প্রকাশ্যে দিবালোকে তরুণীকে শ্লীলতাহানির ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আর এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকায় আট জনকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কলেজ পড়ুয়াকে যুবতীকে কয়েকজন দুষ্কৃতী মিলে হেনস্তা করছে। তাও কিনা প্রকাশ্য দিবালোকে। অনেকে উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি কেউ। এমনকী সেই কলেজ পড়ুয়ার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করতে থাকে দুষ্কতীরা।
বন্ধুকে বাঁচাতে ছুটে যায় মেয়েটি, কিন্তু তাঁর কথায় দুষ্কৃতীরা কর্ণপাত করেনি। এরপর মেয়েটিকেও নানাভাবে হেনস্তা করে অভিযুক্তরা।
গোটা ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনায় জড়িত থাকায় মোট আটজনকে গ্রেফতার করে পদ্মপুর থানার পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া পুলিশ কর্মকর্তাদেরকেও কড়া হাতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
দেখুন সেই ভিডিওটি…
https://www.youtube.com/watch?v=HbCjiab8tKA










