183983

একশ বছর অতিক্রম করলেও শেষ হবে না যে গাছের ছায়া

পৃথিবীতে অনেক বড় এবং বিস্তৃত গাছ রয়েছে। সেগুলোর সীমা নির্ণয় করা যায়। কতবড় তা আন্দাজ করা যায়। কিন্তু যেই গাছের শুধু ছায়া অতিক্রম করতে যদি একশ’ বছরেও শেষ না হয় তাহলে মূল গাছটি কতবড় তা কী কল্পনা করা যায়। এমন গাছের বিশালতা, প্রকা-তা, ডালপালা, শাখা-প্রশাখা কেমন তা মানুষের আয়ত্বের বাইরে। এ ধরণের প্রকৃত গাছ রয়েছে জান্নাতে। জান্নাতে এমন একটি গাছ রয়েছে, যার ছায়ায় একজন আরোহী একশ’ বছর পর্যন্ত ভ্রমণ করতে থাকবে কিন্তু এতেও সে তার ছায়া অতিক্রম করতে পারবে না।

হাদীসে এসেছে, সাহল ইবনু সা’দ (রাযি.) থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মাঝে এমন একটি গাছ রয়েছে, যার ছায়ায় একজন আরোহী একশ’ বছর ভ্রমণ করেও তা শেষ করতে পারবে না। মুসলিম হাদীস নং (৭০৩০-(৮/২৮২৭)

অন্য আরেক বর্ণনায় এসেছে,আবু হুরাইরাহ (রাযি.) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে, যার ছায়ায় একজন আরোহী একশ’ বছর পর্যন্ত সফর করতে থাকবে। মুসলিম হাদীস নং ৭০২৮-(৬/২৮২৬)

ad

পাঠকের মতামত