183596

বাসায় পৌঁছেছে মেয়র আনিসুল হকের লাশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের লাশ বনানীর ২৩ নম্বর রোডের নিজ বাসায় এসে পৌঁছেছে। শনিবার দুপুর ১টা ২২ মিনিটে লাশটি বাসায় পৌঁছায়। এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে তার লাশ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছায়। মরদেহ বহনকারী বিমানের সাথে আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক এবং এক নাতনি রয়েছেন বলে বাংলাদেশ বিমানের একজন কর্মকর্তা জানিয়েছেন।
.
উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকরা।

এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটলে তাকে গত ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়।

গত ২৮ নভেম্বর অবস্থার অবনতি ঘটলে তাকে রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ad

পাঠকের মতামত