প্রথম ছয়টি ভাষায় মুক্তি পেল কোনও বাংলা ছবির ট্রেলার(ভিডিও)
বাংলা চলচ্চিত্র দুনিয়ায় নতুন ইতিহাস তৈরি করল কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘আমাজন অভিযান’। এই প্রথমবার মোট ৬টি ভাষায় মুক্তি পেল কোনও বাংলা ছবির ট্রেলার। শুক্রবার সকাল ১১টায় বাংলা ছাড়াও হিন্দি, ওডিয়া, তামিল, তেলুগু, ইংরেজি ভাষায় মুক্তি পায় ‘আমাজন অভিযান’-এর ট্রেলার। অনেকেই বলছেন, বাংলা ছবির ইতিহাসে দিগন্ত তৈরি করল এই কীর্তি।
.
এর আগে মোট ৬টি ভাষায় মুক্তি পেয়ে রেকর্ড গড়েছিল রাজামৌলির বাহুবলী। ‘দঙ্গল’ মুক্তি পেয়েছিল ৪টি ভাষায়। তবে বাংলা ছবির ইতিহাসে এমনটা প্রথম।
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ২০১৩ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি ‘চাঁদের পাহাড়’-এর সিকুয়েল এটি। বিভূতিভূষণ গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় ‘শঙ্কর’ দেব-এর অভিযানের ট্রেলার পরতে পরতে রোমাঞ্চ জাগাচ্ছে, যা দেখে উচ্ছ্বাসিত টুইটার। ট্রেলার দেখে প্রশংসায় ভরিয়ে দিল বাংলা সিনেমা জগতের কলা-কুশলীরাও।










