নায়ক হিসেবে শাকিবকে চান জেসিয়া
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শিরোপা জিতে চীনের সানাইয়া শহরে বিশ্ব সুন্দরীদের সঙ্গে লড়াই শেষে দেশে ফিরেছেন জেসিয়া। দেশে ফিরে চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন তিনি। শুধু তাই নয় প্রথম ছবিতে নায়ক হিসেবে শাকিব খানকে চান তিনি।
এ প্রসঙ্গে জেসিয়া বলেন, ‘সামনে ভালো কোনো প্রস্তাব পেলে সিনেমার কাজ করার ইচ্ছে আছে। আর প্রথম সিনেমায় অবশ্যই নায়ক হিসেবে চাই শাকিব খানকে। কারণ বাংলাদেশের চলচ্চিত্রে এখন তিনিই সেরা। তাই আমার প্রথম ছবির কাজ করব সেরা নায়কের সঙ্গে, আর কাজটি স্মরণীয় করে রাখতে চাই।’
তিনি আরো বলেন, ‘এরই মধ্যে চলচ্চিত্রের কয়েকজন পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এ মুহূর্তে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাই না। মনের মতো কাজ দিয়ে তবেই শুরু করতে চাই।’




