মেয়ের আনিসুল হকের একটি ভিডিও যা দেখলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক আর নেই। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার রাতে তার এপিএস মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সংক্রমণের কারণে আনিসুল হকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।
পারিবারিক ওই সূত্র জানায়, শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে আনিসুল হকের মরদেহ ঢাকায় আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ তার বাসায় নেওয়া হবে। ওই দিন বাদ আসর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
নাতির জন্মদিন উপলক্ষে ২৯ জুলাই সপরিবারে লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। তার মস্তিষ্কের রক্তনালিতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।
আগস্টের মাঝামাঝিতে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয় আনিসুল হককে।
অবস্থার উন্নতি হলে ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়। এর এক মাসের মধ্যে ফের আইসিইউতে নেয়া হয় ৬৫ বছর বয়সী আনিসুল হককে।
প্রসঙ্গত, মিডিয়া ব্যক্তিত্ব তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি এফবিসিসিআই ও বিজিএমইএ’র সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এক নজরে আনিসুল হকঃ
আনিসুল হক (জন্ম: অক্টোবর ২৭, ১৯৫২) একজন বাংলাদেশী উদ্যোক্তা, রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপক। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র।তিনি বিজিএমইএর সভাপতি ছিলেন, পরে এফবিসিসিআইর সভাপতি হন। পরবর্তীতে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্বেও ছিলেন আনিসুল হক।
প্রাথমিক জীবন
আনিসুল হকের জন্ম চট্টগ্রাম বিভাগের নোয়াখালি জেলায় ১৯৫২ সালে। তার শৈশবের বেশ কিছু সময় কাটে তার নানাবাড়ি ফেনী জেলার সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।
কর্মজীবন
১৯৮০ থেকে ১৯৯০-এর দশকে দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। ১৯৯১ সালের নির্বাচনের পূর্বে বিটিভিতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুখোমুখি একটি অনুষ্ঠান উপস্থাপনও করেছিলেন তিনি। এরপর ২০০৫ থেকে ২০০৬ সালে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০০৮ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হন তিনি.
রাজনৈতিক জীবন
২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আনিসুল হক আওয়ামী লীগ থেকে মেয়র পদের জন্য মনোনয়ন লাভ করেনএবং বিজয়ী হন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে বহাল রয়েছেন।
পরিবার
আনিসুল হকের স্ত্রী রুবানা হক। তাদের তিনজন সন্তান রয়েছে। বড় ছেলে নাভিদুল হক বোস্টনের বেন্টলি ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে মোহাম্মদি গ্রুপের পরিচালক ও দেশ এনার্জি লি: এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাজ করছেন।
মৃত্যু
৩০ নভেম্বর ২০১৭, লন্ডন।
https://www.youtube.com/watch?v=mtWmKdLYhs0









