মেয়র আনিসুল হক আপনাকে এত ভালবাসতাম টের পাইনি আগেঃ পরীমনি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লন্ডনের স্থানীয় সময় ৪টা ২৩ মিনিটে এবং বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। শোবিজ অঙ্গনের তারকারাও শোকের গভীরে হারিয়েছেন।
ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মুখ পরীমনি আনিসুল হকের স্মরণে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন নিজের মনের অনুভূতি। আনিসুল হকের সাথে বেশ কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে পরী লিখেছেন, ‘মেয়র আনিসুল হক আপনাকে এত ভালবাসতাম টের পাইনি আগে।’
শুধু পরীমনি নয়, আরো অনেক তারকাই আনিসুল হককে স্মরণ করেছেন শ্রদ্ধাভরে। সকলের সেই স্ট্যাটাস দেখলে চোখের পানি বাঁধ মানে না। আনিসুল হক যদি এসব দেখতেন তিনি নিজেও আবেগপ্রবণ হয়ে পড়তেন। তিনি বেঁচে থাকবেন সকলের হৃদয়ে।
উল্লেখ্য, মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।










