182794

বোরখা পড়ে প্রেমিকার সাথে দেখা করতে আসা স্কুল ছাত্রকে ১৫ দিনের কারাদণ্ড

রোজপুরের ভান্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালত নাঈম ইসলাম (১৮) নামের এক স্কুল ছাত্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভান্ডারিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসি ল্যান্ড) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বলেন, ইভটিজিংয়ের অপরাধে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।

ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইকড়ি গ্রামের রুহুল আমিন মীরের ছেলে বোথলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছরে এসএসসি পরীক্ষার্থী নাঈম ইসলাম তার সহপাঠির সাথে প্রেম করে আসছিল। সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিবাহ হলে গতকাল রোববার খুব সকালে একটি কালো রংয়ের বোরখা পড়ে সে বোথলা গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে আসে।

এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ তাকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
উৎসঃ

ad

পাঠকের মতামত