182620

ডিসেম্বরেই ৯ কোটি নাগরিকের হাতে পৌঁছাবে স্মার্টকার্ড

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশে ৯ কোটি ৪০ লাখ নাগরিকদের হাতে এই স্মার্ট কার্ড পৌঁছে দেয়া হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নরুল হুদা। তিনি বলেন, ওভার থ্রোর সাথে আমাদের চুক্তিটি ভাল ভাবে সম্পন্ন না হওয়ায় আমরা একটু পিছিয়ে গেছি। এ কারণে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া আইরিশ ও টেইন ফিঙ্গার মেশিন প্রকিউরমেন্ট করতে দেরি হয়েছে। এখন সেটা প্রকিউর হয়ে গেছে। বিশ্ব ব্যাংকের সাথে আমাদের যে চুক্তি রয়েছে তার অধিনে আগামী এক মাসের মধ্যে এগুলো পেয়ে গেলে খুব দ্রুত গতিতে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্মার্ট কার্ডের ভুল ত্রুটি যদি মামুলি হয় তবে দ্রুত সংশোধন করা যাবে। কিন্তু যদি বয়স জনিত ভুল, বাবার নাম অন্য ছাপা হয়ে থাকে সেগুলো চেক করতে একটু সময় প্রয়োজন হবে।

সিইসি বলেন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কপোরেশনের মতো রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। তিনি বলেন, দেশের ৪৬০ টি স্থানীয় নির্বাচন, দুটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। কোন বিরূপ প্রতিক্রিয়া বা সন্দেহ প্রকাশ পায়নি। আমারা সক্ষম হবো এবং আমরা প্রস্তুত আছি যে, রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রতিযোগিতামুলক হবে।

নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, র‌্যাব-১১ এর সিও লেফটেনেন্ট কর্ণেল কামরুল হাসান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

পরে সিইসি নারায়ণগঞ্জের বিশিষ্ট নাগরিকদের হাতে জাতীয় পরিচয়পত্র ম্মাট কার্ড তুলে দেন। স্মার্ট কার্ড হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে নির্বাটন কমিশনকে তারা ধন্যবাদ জানান।

ad

পাঠকের মতামত