182086

সালমান-কাটরিনার নতুন রেকর্ড (ভিডিও)

এবার রেকর্ড গড়লেন বলিউড সুপারস্টার সালমান খান-কাটরিনা কাইফ। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম গানে যেভাবে সালমান-ক্যটরিনার ম্যাজিক দেখা গিয়েছে, তারপরই আসল এক নতুন তথ্য। সালমান-কাটরিনা এবার রোমান্সের ঝড় তুললেন ইউটিউবে।

যশরাজ ফিল্মস জানিয়েছে সালমান-কাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ‘সোয়াগ সে সোয়াগাত’ শীর্ষক গানটি। ইতোমধ্যেই ওই গানে ভিউ হয়েছে ১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৬২৪ এবং লাইক পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৪৮৭ বার। যশরাজের দাবি, গত ২৪ ঘণ্টায় নাকি বিশ্বের সবচেয়ে বেশি ভিউ হয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’ এর এই গানে।

বিশাল-শেখরের মিউজিকে ওই গানে শোনা গেছে বিশাল দাদলানি এবং নেহা ভাসিনের গলা। ২০১২ সালে মুক্তি পায় সালমান-কাটরিনার ‘এক থা টাইগার’। ওই সিনেমার প্রায় ৫ বছর পর এবার টাইগারের সিক্যুয়েল তৈরি করলেন পরিচালক কবীর খান। ধারণা করা হচ্ছে প্রথম গানের মতো করেই সালমান-কাটরিনার এ ছবিটিও ব্যবসা সফলতায় নতুন রেকর্ড গড়বে।

 

ad

পাঠকের মতামত