‘বিড়ালের কামড় নিয়েই পৃথিবী ছাড়ল কুড়িয়ে পাওয়া নবজাতক’
গাজীপুর মহানগরের তিনসড়ক এলাকার একটি ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশুটি আর বেঁচে নেই। সোমবার সন্ধ্যার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার।
.
উল্লেখ্য, গত রোববার গাজীপুর মহানগরের তিনসড়ক এলাকার একটি ডাস্টবিন থেকে নবজাতক ওই শিশুকে উদ্ধার করে এক পোশাক শ্রমিক দম্পতি। মাত্র কয়েক ঘণ্টা বয়সী নবজাতকটিকে এসময় একটি বিড়াল টানাহেঁচড়া করছিল। উদ্ধারের পর শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। নবজাতক শিশুটি ছিল মেয়ে।
উদ্ধারের পর শিশুটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে বিড়ালের দাঁত-নখের আঁচর ও ক্ষতচিহ্ন ছিল। তখন অবশ্য ডাক্তার বলেছিলেন, ভর্তির পর শিশুটি শঙ্কামুক্ত।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আবাসিক ডাক্তার প্রণয় ভূষণ দাস জানান, শিশুটিকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হলেও তাকে নেয়া হয়নি। রাতে রেখা আক্তারের বাসায় মারা গেছে শুনেছি।




