স্ত্রীর স্বপ্নে বিশ্বাস করে মাত্র ২০ ডলারের টিকেট কিনে জিতলেন ১ লাখ ডলার!
ভাগ্যের লীলাখেলায় বাজিমাত করে দিলেন এক মার্কিন পিতা-পুত্র। মাত্র ২০ ডলারের টিকেট কিনে তারা জিতে নিলেন ১ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এ ঘটনা ঘটে।
ভার্জিনিয়া নিবাসী রবার্ট বাকনার ও তার পুত্র ২০ ডলারের মূল্যের ২০টি টিকেট ক্রয় করেন। তবে এ ২০ টিকেটই ছিল একই নাম্বারের। এতেই তাদের ভাগ্য খুলে গেছে অনায়েশে। লটারি জিততে একই নাম্বারের এতগুলো টিকেট একসাথে ক্রয় করেন তারা। চালান ভাগ্যের পরীক্ষা। এতেই তাদের কপাল খুলে গেল।
জানা যায়, প্রতিটা টিকেটের পুরস্কার ছিল ৫ হাজার ডলারের।একই নাম্বার হওয়ায় ২০টি টিকেটের জন্যই তারা ৫ হাজার ডলার করে জিতে নেন। এতে তাদের সর্বমোট পুরস্কারের অর্থমূল্য দাঁড়ায় ১ লাখ ডলার।
কোন আত্মবিশ্বাসে তিনি একই নাম্বারের এতগুলো টিকেট একসাথে কিনলেন তার জবাবে তিনি বলেন, তার স্ত্রী লটারির এ নাম্বারটা স্বপ্নে দেখে এবং এ নাম্বারই লটারির পুরস্কার জিতবে। স্ত্রীর স্বপ্নে বিশ্বাস করে এ নাম্বারের তিনি অনেকগুলো টিকেট একসাথে কিনে নেন। উল্লেখ্য, লটারির নাম্বারটি ছিল ৯-৮-৭-৫।










