181778

সবচেয়ে বেশি সেক্সি পুরুষ যাকে মনে করেন বিশ্বসুন্দরী মানসী!

মানুসী চিল্লারভারতের যে রাজ্যে নারীকে ছেলেদের থেকে পেছনে রাখা হয়, কন্যাভ্রুণ হত্যা হয় যেখানে বেশি, সেই হরিয়ানার মেয়ে বিশ্বজয় করে রাজ্যকে গৌরবান্বিত করলেন। শনিবার হরিয়ানার মেয়ে মানুসী চিল্লার বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর রাজ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে।

বিশ্বসুন্দরী মানুসী চিল্লারমানুসীর এ সাফল্যে রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রী কবিতা জৈন বললেন, তার সাফল্যে এটাই প্রমাণিত যে, বেটি বাঁচাও–বেটি পড়াও, প্রচার এ রাজ্যে কতটা সফল। মানুসী চিল্লারের বিশ্বসুন্দরী হওয়ার খবর পেয়ে মন্ত্রী কবিতা জৈন টুইট করে বলেন, ‌‘মানুসীর এ সাফল্য দেখে বোঝা যাচ্ছে সঠিক দিশাতেই বেটি বাঁচাও, বেটি পড়াও’য়ের প্রচার চলছে। হঠাৎ করে মানুসীর জয় রাজ্যের মহিলাদের আরো গর্ববোধ করাবে।’

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ও রাজ্যের অন্য মন্ত্রীরাও‌‌ ২১ বছরের মানুসীকে অভিনন্দন জানিয়েছেন। হরিয়ানার ঝাঁঝার জেলার বামনোলি গ্রামের বাসিন্দা
মানুসীকে অভিনন্দন জানিয়ে মনোহর লাল খাট্টার বলেন, প্রিয়াঙ্কা চোপড়ার বিশ্বসুন্দরী খেতাব জয়ের ১৭ বছর পর মানুসীর মাথায় জয়ের মুকুট উঠল। মানুসী গর্বিত করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকেও বিশ্বসুন্দরী মানুসী চিল্লারকে সম্বর্ধনা দেয়া হবে। ‌

মানুসীতবে মানুসীর পছন্দ–অপছন্দ, ক্যারিয়ার, পরিবারসহ নানা বিষয়ে কৌতুহলী হয়ে উঠছে তামাম দুনিয়া। নক্ষত্রখঁচিত ব্যক্তিত্বের তালিকায় স্থান পাওয়া হরিয়ানায় শুধু লাস্যময়ী সুন্দরীই নন, সৃষ্টিকর্তা তাকে রূপ–গুণের কোলাজে মোহিনী তৈরি করেছেন।

নাচ, অভিনয়, কবিতা ও আঁকাআঁকিতেও পারদর্শী মানুসী। ১৯৯৭ সালের ১৪ মে হরিয়ানায় জন্ম এই বিশ্বসুন্দরীর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। বিশ্বের ১২১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরী খেতাব জিতে নেন ফেমিনা মিস ইন্ডিয়ার মানুসী।

হরিয়ানা কন্যা সোনিপতে ভগৎ ফুল গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ছাত্রী মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী। নয়াদিল্লির সেন্ট থমাস স্কুল থেকে সর্বভারতীয় সিবিএসসির দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে প্রথম হন মানুসী৷

মানুসীর সাথে অন্যরাস্কুলে দশম শ্রেণির পরীক্ষাতেও প্রথম হয়েছিলেন তিনি। রূপ ও গুণের মিশেলে মানুসী বললেন, বলিউডের হৃত্বিক রোশনই সবচেয়ে সেক্সি পুরুষ। সবথেকে পছন্দের অভিনেতার তালিকায় হলিউডের হাগ জ্যাকম্যান এবং লিওনার্দো ডিক্যাপ্রিয়।

তবে তার সেরা সিনেমা কিন্তু আমির খান অভিনীত দঙ্গল। কিন্তু এ বিশ্বজয়ের খেতাব পেয়ে থামতে নারাজ মানুসী। তিনি জানান, ‘‌স্কাই ইজ দ্য লিমিট’‌। থামলে চলবে না। এগিয়ে যেতে হবে জীবনের পথে।

ন্যাশানাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয় শিক্ষা নিয়েছেন তিনি। রাজা, রাধা এবং কৌশল্যা রেড্ডির কাছে বিখ্যাত দক্ষিণী কুচিপুড়ি নাচ শিখেছেন মানুসী। তার বাবা ড. মিত্রবসু চিল্লার, পেশায় বিজ্ঞানী। মা ড. নীলাম চিল্লার। একজন নিউরোকেমিস্ট্রির অধ্যাপক। তিনিই মানুসীর চলার পথের একমাত্র পথপ্রদর্শক এ কথা মানুসীরই।

ad

পাঠকের মতামত