181759

এ কেমন ফ্যাশন শো ছোট্ট মেয়েদের!

শিশুদের ওপর অত্যাচার, অপরাধ ও অনৈতিক আচরণ বন্ধে যখন সারা পৃথিবীতে চলছে প্রচেষ্টা, তখনই কন্যাশিশুদের নিয়ে এমন একটি বিতর্কিত এক ফ্যাশন শোর আয়োজন করে তোপের মুখে পড়েছে এক চাইনিজ শপিং মল। দক্ষিণ-পশ্চিম চীনের এই ফ্যাশন শোতে ‘ভিক্টোরিয়া’স সিক্রেটস’ এর মত সংক্ষিপ্ত পোশাকে শিশুদেরকে উপস্থাপন করা হয়। অনলাইনে পোষ্ট করা ছবিতে দেখা যায় এমন আপত্তিকর পোশাকের পাশাপাশি অলংকরণ হিসেবে কারো কারো ছিল এক জোড়া পাখা।

একদমই কমবয়সী শিশুদেরকে এমন আবেদনময় উপায়ে উপস্থাপন করার প্রচেষ্টায় এই অনুষ্ঠানের আয়োজনকারীদের ওপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছেন অনেকে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট “তিয়ানফুসানজি” জানায়, চীনের সিচুয়ানে প্রদেশের চেংডু শহরে আগস্টের ৫ তারিখে এমন একটি ফ্যাশন শো’র আয়োজন করা হয়েছিল।

ভিক্টোরিয়া’স সিক্রেটস ব্র্যান্ডের অনুকরণে এখানে টু-পিস অন্তর্বাস এবং ঝলমলে পাথর ও পালকের সজ্জায় উপস্থাপন করা হয় বাচ্চা মেয়েদেরকে। প্রচুর মেকআপ দিয়ে তাদেরকে উপস্থাপন করা হয়। অনেকের মাথায় ছিল বড় বড় সব হেডড্রেস, কারো পিঠে ছিল এক জোড়া ডানা।

৫ বছর বয়সী বাচ্চাদেরকেও এই রানওয়েতে হাঁটতে দেখা যায়। প্রচুর মানুষ এতে তীব্র নিনা জানান। কেউ বলেন, বাচ্চাদেরকে তাদের শৈশব উপভোগ করতে দেওয়া উচিৎ। কেউ কেউ এই দুশ্চিন্তা ব্যক্ত করেন যে এসব শো এর দর্শক হতে পারে বিকৃত মানসিকতার পেডোফাইলরা, বাবা-মায়েদেরকে সাবধান থাকতে বলা হয়। কেউ আবার এসব বাচ্চাদের অভিভাবকদেরই নিন্দা করে বলেন, তারা কীভাবে নিজেদের মেয়েদেরকে এভাবে উপস্থাপন করতে পারল?

ad

পাঠকের মতামত