দুর্দান্ত লড়াই করেও হার সিলেটের
শেষ ওভারে বলে জয়ের জন্য সিলেট সিক্সার্সের প্রয়োজন ছিল ১৯ রান। ব্যাট করছিলেন টিম ব্রেসনান। ৪৯ রান নিয়ে অন্যপ্রান্তে ছিলেন সিলেট অধিনায়ক নাসির হোসেন। হাতে ছয় উইকেট। তবুও রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটি জিততে পারল না তারা। সোমবার বিপিএলের দিনের দ্বিতীয় খেলায় শেষ ওভারে ৭ রানের হারটি একটি ট্র্যাজিক অধ্যায়ই হয়ে থাকল নাসির ও সাব্বির রহমানের জন্য। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭০ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে তাদের দুর্দান্ত লড়াইয়ের কোন মূল্যই থাকল না এই হারে।








