181568

আরশি খান বর্ণনা দিলেন শারীরিক অত্যাচারের…

বিতর্কে থাকাই যার নেশা, তিনি জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’ এর একজন অন্যতম প্রতিযোগী ও মডেল আরশি খান। বলিউড হোক কিংবা ক্রিকেট, গত দুই বছরে একাধিকবার বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন তিনি। নানা কাণ্ড ঘটিয়ে ও মন্তব্য করে হয়েছেন খবরের শিরোনাম। যার পুরো ক্যারিয়ারটাই বিতর্কে মোড়া, সম্প্রতি তিনি জানালেন, প্রাক্তন প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের শিকার হতেন তিনি।

‘বিগ বস’ এর ১১তম সিজনের প্রতিটি পর্বেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন আরশি খান। কিন্তু বাস্তব জীবন কেমন তার? সম্প্রতি এই প্রশ্নের জবাব দিয়েছেন আরশি নিজেই। বিগ বসের আরেক প্রতিযোগী শিল্পা শিন্ডের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে নিজে এক সময়ে কতটা অত্যাচারিত হয়েছেন সেই ঘটনার কথা বলে ফেলেন আরশি।

আফগানিস্তানে জন্ম নেয়া এই মডেল ও অভিনেত্রী জানান, তার প্রাক্তন প্রেমিক তাকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতেন। ভোপালে থাকতে এক হাসপাতালে সাইকোথেরাপিস্টের কাজ করতেন আরশি। সেই হাসপাতালের সামনে রোজ দাঁড়িয়ে অপেক্ষা করতেন তার প্রাক্তন প্রেমিক। কারণ তার সন্দেহ ছিল, হাসপাতালের এমডির সঙ্গে সম্পর্ক রয়েছে আরশির। এই সন্দেহের জন্যই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকতেন তিনি।
আরশি বলেন, একদিন আরশি হাসপাতাল থেকে বেরুনোর পরে তাকে সবার সামনে চড় মারেন প্রাক্তন প্রেমিক। আরশি খুব ঘামছিলেন বলেই সেইদিন চড় খেয়েছিলেন বলে জানান আরশি। এইসব শুনে রীতিমতো চমকে যান শিল্পা। যদিও সেই সম্পর্কে আর নেই আরশি। আর সেদিনই প্রাক্তন প্রেমিকের সঙ্গে সমস্ত সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন তিনি।  উৎস : ইন্ডিয়া টিভি নিউজ

ad

পাঠকের মতামত