181373

যে গোষ্ঠীর কেউ মারা গেলে অাঙুল কাটে নারীরা!

কেউ মারা গেলে নানাভাবে শোক পালন করার রীতি আছে। এ রীতিও স্থান ও সময়ভেদে ভিন্ন হয়। যার কিছু কিছু সত্যিই অদ্ভুত।

ইন্দোনেশিয়ার দানি উপজাতির নারীরা তাদের পরিবারের কেউ মারা গেলে নিজ হাতের আঙুল কেটে শোক পালন করেন। আর পুরুষরা যুগ যুগ ধরে পুরনো মমি পাহড়া দেন।

জার্মান নাগরিক মার্কুস রথ দানি গোষ্ঠীর জীবনাচরণের ওপর একটি ডকুমেন্টারি নির্মাণ করতে সেখানে যান। আর এতে করেই এ সব তথ্য জানা যায়।

দানি গোষ্ঠীর রীতি-নীতি, রান্না ও কর্মদক্ষতা উদ্ভাবন করতে গিয়ে মার্কুস রথ দেখতে পান, তারা ‘পিগ উৎসব’ নামে একটি উৎসব আয়োজন করে। ওই উৎসবে তারা শূকর হত্যা করে এবং তা গর্বভরে প্রদর্শন করে। পাশাপাশি দানি জাতির নারীরা পরিবারের কেউ মারা গেলে নিজ হাতের একটি আঙুল কেটে ফেলে।

মার্কুস আরো জানান, অন্যতম একটি মজার বিষয় হল, সেখানে ৩শ’ ৭০ বছরের পুরনো কুরুলু নামের একটি মমি রয়েছে।

দানি গোষ্ঠী স্বনির্ভর। অন্য গ্রামগুলোর সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্কও রয়েছে। তারা এখনও কাঠ জ্বালিয়ে রান্না করে এবং নারী ও পুরুষ আলাদা ঘরে বাস করে।

মার্কুস জানান, এই গোষ্ঠীর লজ্জাবোধ, কোনো কিছু জানার আগ্রহ এবং বনবাস অনেক বেশি উন্নত। এ ছাড়াও তারা অনেক বেশি অমায়িক স্বভাবের।

ad

পাঠকের মতামত