181392

বিমানেই মৃত্যু, দেশে ফেরা হলো না জয়নালের

সৌদি আরবে থেকে বাংলাদেশে ফেরার পথে আকাশে উড্ডয়নকালে বিমানে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির। সৌদি এয়ারলাইন্সের সূত্রে জানা গেছে, মৃত এই বাংলাদেশির নাম জয়নাল আবেদিন (৬২) । তিনি চট্টগ্রাম মিরসরাইয়ের মাঘাদিয়া গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে।

সৌদি আরবের রাজধানী রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়নের কিছু সময় পরে হৃদরোগে আক্রান্ত হন জয়নুল আবেদিন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এয়ারলাইন্সটি ওমানে জরুরি অবতরণ করে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জয়নাল আবেদিন ২৫ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত