181241

এবার বিশ্বসুন্দরী হলেন ভারতের মানসী

এবারে বিশ্বসুন্দরী হিসেবে নির্বাচিত হলেন ভারতের মানসী। দেশটির ২০ বছর বয়সী তরুণী মানসী চিল্লার জিতে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ প্রতিযোগিতার মুকুট। শনিবার (১৮ নভেম্বর) চিনের সানাইয়া সিটি এরেনায় তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

সতেরো বছর পর ভারতে ফের বিশ্ব সুন্দরীর মুকুট ফেরালেন মানসী। ভারতীয়দের মধ্যে সবশেষ ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

ad

পাঠকের মতামত