181094

অসংরক্ষিত যৌন সঙ্গমের পর যা করবেন

অসংরক্ষিত যৌন মিলনের পর গর্ভনিরোধক ওষুধের ব্যবহার প্রয়োজন পড়ে অনেকের। আর তাই এ নিয়ে নানা বিড়ম্বনায় থাকতে হয়। তবে এবার আর সেই বিড়ম্বনা নেই। এ ব্যাপারে সমাধান দিতে পারেন একমাত্র চিকিৎসকই। তবে এক্ষেত্রে নিজেদেরও কিছুটা জেনে রাখা প্রয়োজন৷

অসংরক্ষিত যৌন সঙ্গমের পর একমাত্র বিকল্প ব্যবস্থা হলো ইসিপি বা গর্ভনিরোধক ওষুধ। যে কোনোভাবে এটা খেতেই হবে। বাজারে অনেক রকমের ইসিপি থাকে। তবে এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। যাদের নিয়মিত মেলামেশার অভ্যেস আছে, তাদের একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ইসিপি সঙ্গে রাখা ভালো।

এই ধরনের গর্ভনিরোধক ওষুধ শুধুমাত্র ওভিলিউশন প্রক্রিয়াকে হতে বাধা দেয়। ফলে ফ্যালোপিয়ান টিউবে স্পার্ম থাকলেও কোনও এগ না পেয়ে তা নিষ্ক্রিয় হয়ে পড়ে ৩ দিনের মধ্যে। তাই অসংরক্ষিত যৌন মিলনের পর যত দ্রুত সম্ভব ওষুধ খেতে হবে। কিন্তু ৪ থেকে ৫ দিন দেরি হলে প্রেগনেন্সি একবার এসে গেলে এই ওষুধ আর কাজ করতে পারে না।

যৌন মিলনের ৭২ ঘণ্টার মধ্যে এ ইসিপি খেলে তবে কার্যকর হবে। পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করার কোনও মানে হয় না।

ইসিপি খাওয়ার ২ দিন পরেই যদি আবার যৌন মিলনে লিপ্ত হন, তাহলে আগের ইসিপি কোন কাজে দিবেনা।

ইসিপি খেলে ভবিষ্যতে গর্ভধারণের ক্ষমতা কমে যায়, এরকম কোনও পরীক্ষিত সত্য এখনও পাওয়া যায়নি৷

যারা মাইগ্রেন, জন্ডিস বা হার্টের সমস্যায় ভুগছেন, তারা এ ইসিপি খাবেন না।

ad

পাঠকের মতামত