180915

পর্ন ওয়েবসাইটে ঢুকলেই ৩ বছরের জেল!

এরই মধ্যে কয়েক হাজার পর্ন সাইট এবং টরেন্টের প্রায় সব ওয়েবসাইট নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। শুধু নিষিদ্ধ করাই নয়, ভুল করে সেসব ওয়েবসাইটে ঢুকলে ৩ বছর জেলেও যেতে হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলের সঙ্গে ৩ লাখ টাকা ক্ষতিপূরণও গুণতে হবে।

অনলাইনে জালিয়াতি, শিশুদের পর্ন ছবি এমনকি বিভিন্ন টরেন্ট ওয়েবসাইটে সিনেমা ডাউনলোডের মতো সাইবার অপরাধ ঠেকাতে মোদী সরকার কড়া হাতে নজরদারি চালাচ্ছে। ধরা পড়লে ১৯৫৭-র কপিরাইট অ্যাক্টের ৬৩, ৬৩-এ, ৬৫ এবং ৬৫-এ ধারায় দোষী সাব্যস্ত করা হবে অভিযুক্তকে।

২০১৫ সালে আগস্টে, ৮৫৭টি পর্নসাইট নিষিদ্ধ করা হয়। এর সঙ্গে ১৭০টির মতো বিতর্কিত ওয়েবসাইটও ব্যান করেছে ভারত। এসকর্ট সার্ভিস দেয় এমন ২০০টির বেশি ওয়েবসাইটকে চলতি বছর নিষিদ্ধ করা হয়েছে। ভুল করে এসব ওয়েবসাইটে ঢুকলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন।

ad

পাঠকের মতামত