বাংলাদেশিরাও পারবেন অস্ট্রেলিয়ার নাগরিক হতে
অস্ট্রেলিয়ার নাগরিক হতে পারবেন বাংলাদেশিরাওঅভিবাসীদের গন্তব্য হিসেবে বরাবরই জনপ্রিয়তার শীর্ষে থাকে ওশেনিয়া ?অঞ্চলের দ্বীপ-মহাদেশ অস্ট্রেলিয়া। শরীর জুড়ানো আলো-হাওয়া আর হাজারো দ্বীপের পরতে পরতে ছড়িয়ে থাকা অবারিত প্রকৃতি ক্ষুদ্রতম এই মহাদেশকে যেমন অতুলনীয় রূপের অধিকারী করে তুলেছে, তেমনি সামাজিক নিরাপত্তা আর উন্নত জীবনমান বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এই দেশটিকে বসিয়ে দিয়েছে অভিবাসন আকর্ষণের কেন্দ্রে। প্রতিবছর সারা বিশ্ব থেকে প্রায় ২ লাখ ভিসার আবেদন আসে দেশটি
তবে সম্প্রতি দেশটিতে জনপ্রিয় কর্মদক্ষতা ভিত্তিক সাব-ক্লাস ৪৫৭ ভিসা বাতিল ও নাগরিকত্ব প্রদানের নতুন আইন নিয়ে চলছে নানা শঙ্কা ও সমালোচনা। সাব-ক্লাস ৪৫৭ এ আবেদন করার আর সুযোগ নেই বলে অনেকেই আশাহত হয়ে পড়েছে। কিন্তু অস্ট্রেলিয়া সরকার ইতিমধ্যে বেশ কিছু নতুন স্কিম চালু করেছে।
তাই ৫০ হাজার বছর ধরে চলে আসা অভিবাসনের ইতিহাস নতুন মোড় নিয়েছে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ এর দেশ অস্ট্রেলিয়ায়।
ভারত মহাসাগর, তিমুর, আরাফুরা, তাসমান ও প্রবাল সাগর এবং টরেস ও ব্যস প্রণালীর বেড়ে শান্তির সওদা নিয়ে শুয়ে থাকা দেশটিতে এখন বাংলাদেশিদের জন্য স্থায়ী বসবাসের আরো সুযোগ তৈরি হয়েছে।
কিন্তু শুধু সঠিক পদ্ধতিতে আবেদন না করা ও সঠিক প্রোগ্রাম নির্ধারণ করতে না পারায় বাংলাদেশি নাগরিকদের আবেদন প্রত্যাখ্যাত হয়। সঠিকভাবে মাইগ্রেশন আইন অনুসরণ করে আবেদন করলে বাংলাদেশি নাগরিকরাও পেতে পারেন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ।
আগ্রহীদের সুবিধার জন্য নতুন প্রোগ্রামে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো। আপনি আপনার সামর্থ ও পরিকল্পনা বুঝে এর যে কোনো একটির মাধ্যমে স্থায়ী হয়ে যেতে পারেন ক্যাঙ্গারু আর ক্রিকেটের দেশ অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়ার দ্বীপরাজ্য তাসমানিয়ার রাজধানী হোবার্ট। তাসমেনিয়ায় স্থায়ীভাবে বসবাস
তাসমেনিয়া রাজ্যের মাধ্যমে মনোনীত হয়ে অস্ট্রেলিয়ায় অস্থায়ীভাবে এসে স্থায়ীভাবে বসবাসের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিককালে এই সুযোগ অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে যারা বসবাস করছিলেন তাদের জন্যই শুধু প্রযোজ্য ছিল।




