180318

যে কারনে একজন নার্স একাই হত্যা করলেন শতাধিক রোগী!

নার্সকে বলা হয় রোগীর প্রাণ। তাদের রোগীর খুব কাছে থাকেন। তারাই ডাক্তারের পরামর্শে রোগীদের কে সুস্থ করে তুলেন। আর সেই নার্সই নাকি শতাধিক রোগীর প্রাণ কেড়ে নিলেন। ভয়াবহ ঘটনাটি ঘটেছে জার্মানিতে।

চমকে যাওয়ার মত ঘটনা। এ যেন সিরিয়াল কিলার। তবে শতাধিক প্রাণ হারানোর পর জানা গেল এ হত্যাকাণ্ডের খবর।

জানাগেছে জার্মানির নিলস হোগেল নামের এক নার্স দুটি হাসপাতালে দায়িত্ব পালনকালে কমপক্ষে এক শ জন রোগীকে মেরে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে
দুটি হত্যাকাণ্ডের দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও মামলা চলমান রয়েছে।

শতাধিক হত্যাকান্ডের বিচার যদিও ফাঁসি হওয়াই স্বাভাবিক কিন্তু যাবজ্জীবনের দন্ডে দন্ডিত হওয়ায় বিচার নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়ারও অভিযোগ রয়েছে।

আদালতের শুনানিতে কৌঁসুলিরা জানিয়েছেন, তিনি এক শ জনেরও বেশি রোগীকে হত্যা করেছেন। গোয়েন্দাদের ধারণা, নিলস হোগেল তার অধীনে থাকা রোগীদের হৃদরোগের মারাত্মক ওষুধ দিয়ে মেরে ফেলতেন।

ad

পাঠকের মতামত