একটি গানের জন্য কত পারিশ্রমিক নেন বলিউডের এই সুপার গায়করা
অসংখ্য কালজয়ী এবং জনপ্রিয় গানের শিল্পী তারা। প্রতিনিয়তই হয়তো তাদের গান আমরা আনমনেই গুনগুনাতে ভালোবাসি। কিন্তু আমরা কি জানি, একটি গান গাইতে তারা কত টাকা পারিশ্রমিক গুনেন? চলুন জেনে নেওয়া যাক-
বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক গোনা শিল্পীদের মধ্যে তিনি একজন। বাঙালি এই শিল্পীর গলা যেন মধু মাখানো। একটি গানের জন্য শ্রেয়া ঘোষাল নিয়ে থাকেন ১৮ থেকে ২০ লক্ষ টাকা।
জনপ্রিয় পাকিস্তানী গায়ক আতিফ আসলাম শুধু ভারতীয়দের হৃদয়ই জয় করেননি, তিনি একাধারে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে সমানভাবে জনপ্রিয়। একটি গানের জন্য নয় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই রকস্টার।
‘ডুবা ডুবা রেহতা হুঁ’ সিল্করুট ব্যান্ডের একটি জনপ্রিয় গান। নব্বই দশকে এই গান জনপ্রিয়তার শীর্ষে ছিল। গানটির শিল্পী মোহিত চৌহান ‘রকস্টার’ সিনেমায় ‘নাদান পারিন্দে’ গানটির মাধ্যমে আরো একবার লাইমলাইটে আসেন। একটি গানের জন্য মোহিত চৌহান সাত লক্ষ টাকা গুনেন।
বলিউডের অন্যতম ভার্সেটাইল সঙ্গীত শিল্পী সোনু নিগাম একটি গানের জন্য প্রায় দশ লক্ষ টাকা নিয়ে থাকেন।
‘মেলোডি কুইন’ নামে খ্যাত সুনিধি চৌহান বলিউডের সর্বোচ্চ আয়ের শিল্পীদের একজন। একটি গানের জন্য এই শিল্পী নিয়ে থাকেন এগারো লক্ষ টাকা।
আশিকি-২ সিনেমার ‘তুম হি হো’ গানটি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান অরিজিৎ সিং। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই শিল্পী একটি গানের জন্যই নেন ১৩ লক্ষ টাকা।
‘রেডি’ সিনেমার ‘ধিনকা চিকা’ গানটি সবার পরিচিত, এর শিল্পী মিকা সিংকেও নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এই গায়ক একটি গানের জন্যই নিয়ে থাকেন ১৩ লক্ষ টাকা।
‘চেন্নাই এক্সপ্রেস’এর ‘লুঙ্গি ড্যান্স’ গানটির শিল্পী হানি সিং এই জেনারেশনের তরুণ-তরুণীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এক নাম। এই শিল্পী একটি গানের জন্য নেন ১৫ লক্ষ টাকা।
‘ছাইয়া ছাইয়া’, ‘জয় হো’, ফ্যাশন কা জালওয়া’সহ অসংখ্য হিট গানের শিল্পী সুখবিন্দর সিং। বলিউডের অন্যতম শক্তিশালী সঙ্গীত শিল্পী হিসেবেও তিনি অধিক পরিচিত। একটি গানের জন্য সুখবিন্দর দশ লক্ষ টাকা পারিশ্রমিক পান।
নেহা কাক্কার বর্তমানে বলিউডে একটি অন্যতম জনপ্রিয় শিল্পীর নাম। আইটেম গান মানেই নেহার অপরূপ কণ্ঠ। এই শিল্পী একটি গানের জন্য পারিশ্রমিক হিসেবে নেন আট লক্ষ টাকা।
তিনি একাধারে সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক। বন্ধু শেখর রাভজিয়ানির সাথে মিলে এই পর্যন্ত প্রায় ৬০টি সিনেমায় ৩০০ টিরও বেশি গান কম্পোজ করেছেন এই গুণী শিল্পী। বলছিলাম, বিশাল দাদলানির কথা। একটি গান গাওয়ার জন্য এই শিল্পী গুনে থাকেন দশ লক্ষ টাকা।










