প্রেমিকের মাথায় গরম গ্রিন টি ঢালল প্রেমিকা, অতঃপর…
ঝগড়া, এরপর প্রেমিকের মাথায় গরম গ্রিন টি ঢালল প্রেমিকা। শুধু তাই নয়, এরপর প্রেমিকের মার্সিডিজ গাড়ি সুইমিং পুলে ফেলে দেয় প্রেমিকা। ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে।
সুন্দর সন্ধ্যায় মডেল প্রেমিকা ক্রিস্টিনাকে নিয়ে ডিনারে গিয়েছিলেন প্রেমিক ওয়ার স্ট্রিট ব্যাঙ্কার গে৷ সেখানে ক্রিস্টিনা প্রেমিককে বলে, সে ব্যবসা করতে চায়৷ ব্যবসার জন্য পঞ্চাশ হাজার ডলার (৩২ লক্ষ টাকা) চাই তার৷ কিন্তু এত টাকা দিতে অস্বীকার করে জেনটাইল৷ এরপরেই শুরু হয় ঝগড়া৷
রাগের চোটে ক্রিস্টিন প্রথমে গরম গ্রিন টি জেনটাইলের মাথায় ঢেলে দেয়৷ এরপরই ডিনার ছেড়ে বডরিয়ে আসে সে৷ ডিনার ছেড়ে ক্রিষ্টিন সোজা চলে যায় জেনটাইলের বাড়ি৷ বাড়ির গ্যারাজে রাখা এস৪০০ মডেলের মার্সিডিজকে সুইমিংপুলের পানিতে ফেলে দেয় সে৷ তারপর প্রেমিককে এসএমএস করে জানায়, বাড়িতে তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে৷
অন্যদিকে বাড়ি এসে জেনটাইল দেখে তার গাড়ি সুইমিংপুলের পানিতে৷ যা দেখে জেনটাইলের প্রতিক্রিয়া, আমি ক্রিষ্টিনকে ছেড়ে দিয়েছি৷ আর সে আমার গাড়িকে পানিতে ছেড়ে দিয়েছে।









