বৃহস্পতিবার হরতাল
দলের আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৮ জন নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
এ ছাড়া দলটি কাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও শুক্রবার নেতাদের মুক্তির দাবিতে দোয়া মাহফিল করবে।
দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান দলীয় নেতা কর্মীদের শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।









