175858

শাকিব খানকে সঙ্গে নিয়েই কাজী হায়াৎ হাফ সেঞ্চুরি উদযাপন করবেন

হাফ সেঞ্চুরি থেকে আর মাত্র ১ রান দুরে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। আর এই ১ রান করতে তাকে সঙ্গ দিবেন সুপারস্টার শাকিব খান। পাঠক এটা কোন সিনেম গল্প নয়, এটাকে সিনেমা নির্মাণের গল্প বলা যেতে পারে। কি রকম? তাহলে জেনে নিন-

ঢাকা ক্লাবের স্কয়ার লাউঞ্জের দেয়ালে ঝুলছে একটি ফেস্টুন। এর প্রায় পুরোটা জুড়েই ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছবি। নিচে বড় করে লেখা ‘আমার স্বপ্ন আমার দেশ’। এছাড়া উল্লেখ আছে কাজী হায়াৎ পরিচালিত ও শান্ত এন্টারপ্রাইজ প্রযোজিত।

খোঁজ নিয়ে জানা গেলো, ‘আমার স্বপ্ন আমার দেশ’-এর মাধ্যমে ক্যারিয়ারের ৫০তম (হাফ সেঞ্চুরি) ছবি পরিচালনা করতে যাচ্ছেন কাজী হায়াৎ। এটি প্রযোজনা করছে শান্ত এন্টারপ্রাইজ।

সোমবার (২ অক্টোবর) দুপুরে ঢাকা ক্লাবে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, পরিচালক ও প্রযোজকদের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র ফোরাম’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ফেস্টুনটি রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এদিকে ফেস্টুনে ছবি থাকলেও এতে অভিনয় প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি শাকিব।
সূত্র: বিনোদন.কম

ad

পাঠকের মতামত