মিলনের সময়ে মুখ ফসকে প্রাক্তন স্বামীর নাম! অতঃপর…
স্বামী-স্ত্রীয়ের মধ্যে ভালোবাসা নেহাত কম নয়! আর সেই ভালোবাসা থেকেই দুই শরীর এক হয়ে যাওয়া। আর সেখানেই ঘটে গেল বিপত্তি।
স্বামীর সঙ্গে যৌনসঙ্গমের সময়ে মুখ ফসকে বেরিয়ে গেল প্রাক্তন স্বামীর নাম! আর সঙ্গে সঙ্গে সব ভালোবাসা শেষ। অন্যকিছু নয়, মাথায় উঠে গেল রাগ। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা।
আর সেই রাগ থেকে স্ত্রীয়ের উপর অকথ্য অত্যাচার চালালেন স্বামী। যতক্ষণ না পর্যন্ত স্ত্রীয়ের মৃত্যু হয় চলল অকথ্য অত্যাচার। শেষমেশ মৃত্যুর কোলে ঢোলে পড়লেন স্ত্রী।
আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার মিয়ামির।
ঘটনার সূত্রপাত গত কয়েক বছর আগে। সম্প্রতি মামলাটি আদালতে শুনানি হয়। শুনানির সওয়াল জবাবে এই ঘটনাটি প্রকাশ্যে আসে। যেখানে পুরো ঘটনাটি ফাঁস হয়। জানা যায়, স্ত্রীকে মৃত্যুর পর বাথরুমের মধ্যে ফেলে দেওয়া হয়। যদিও মৃতদেহের পাশ থেকে স্বামী কিন্তু উঠে আসেননি।
সেখান থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অভিযুক্তের স্বীকারোক্তি, যৌন মিলনের সময়ে প্রাক্তন স্বামীর নাম করে ফেলেন স্ত্রী। আর তা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারেনি। আর তাতেই ঘটে যায় বিপত্তি।









