174506

চাটখিলে পৌর মেয়রের বাড়ীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: গতকাল বুধবার দুপুরে উপজেলার সোমপাড়া ও দশঘরিয়া চাটখিল পৌর মেয়র মোহাম্মদ উল্যার বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, পরকোট ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম মুন্সী, আওয়ামীলীগ নেতা ফিরোজ আহম্মেদ ভূইয়া, শাহজাদা ইকবাল, মাকসুদুর রহমান কিশোর, যুবলীগ নেতা জাবেদুল আলম মুন্না, ফজলুর রহমান মুন্সী, দশঘরিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক গোলাম সাদনীন শাহিন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, ছাত্রলীগের সভাপতি অহিদুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ।

এ সময় বক্তাগণ বলেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারীর বাড়ীতে সন্ত্রাসী হামলার সুষ্ঠ তদন্ত করে বিচার না হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

 

ad

পাঠকের মতামত