মাত্র তিন কোটির মালিক হয়েও সবচেয়ে ধনী শাকিব, কিভাবে? (ভিডিও সহ)
তিনি বাংলাদেশের সুপারষ্টার। তিনি সব সময় থাকেন দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কি করেন, কই থাকেন, কোন ছবিতে এখন কাজ করছেন, তার অভিনীত কোন কতজন দর্শক দেখছেন এসবই জানতে চায় সাধারণ মানুষ। তিনি কে সেটি আর বলার অপেক্ষা রাখে না। শাকিব খান। বাংলা চলচ্চিত্রের নাম্বার ওয়ন হিরো।
বাংলাদেশের এই শীর্ষ নায়ক এখন তিন কোটির মালিক! ইউটিউবে তার অভিনীত তিনটি চলচ্চিত্রের গান দেখা হয়েছেন তিন কোটি বারের উপরে।
প্রথমে, মুক্তির মাত্র ছ’মাসের মধ্যে ‘বসগিরি’ ছবির ইমরান-কণার গাওয়া ‘দিল দিল’ গান করেছে রেকর্ড। যা ছিল ঢাকাই সিনেমার অন্তর্জাল ইতিহাসে প্রথম কোনও গান, যেটি কোটি ভিউয়ের ঘর পেরিয়েছে ইউটিউবে। এরপর তার ‘সত্ত্বা’ ছবির জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে অন্ধ’ গানটি ইউটিউবে ঝড় তোলে। যার ফলে মাত্র চার মাসে এক কোটি ভিউয়ার পায় গানটি।
আর সম্প্রতি তার অভিনীত আরও একটি গান পেয়েছে কোটির তকমা। ‘নবাব’ ছবির নাচে ভরপুর ‘ষোলোআনা’ গানটি। সেটিও ঢুকে গেছে কোটির ঘরে। ‘ষোলো আনা’ গানটি গেয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর।
পরপর তিনটি গানের কোটি ভিউয়ার দিয়ে প্রথম কোন নায়ক হিসেবে শাকিব এখন তিন কোটির মালিক।
দিল দিল গানের ভিডিও
তোর প্রেমেতে অন্ধ গানের ভিডিও
ষোল আনা গানের ভিডিও
https://www.youtube.com/watch?v=8B0IhMFFTu0
২৪ বিবিডি.কম










